৫২তম বিসিএস প্রিলিমিনারি অফলাইন কোর্স

বাংলাদেশের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিসিএস ক্যাডার হওয়া একটি স্বপ্নের মতো। তবে প্রিলিমিনারি পরীক্ষার বিশাল ও বিস্তৃত সিলেবাস, প্রচণ্ড প্রতিযোগিতা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে প্রতিবছর হাজার হাজার পরীক্ষার্থী তাদের স্বপ্নের দৌড় থেকে ছিটকে পড়েন। কেবল কঠোর পরিশ্রম নয়, বিসিএস পাসের জন্য প্রয়োজন সঠিক কৌশল, নিয়মিত পরীক্ষা এবং পরিকল্পিত সময়ের সঠিক ব্যবহার। আপনার প্রস্তুতিকে অত্যন্ত সুসংগঠিত, গোছানো এবং শতভাগ পরীক্ষামুখী করতে আমাদের এই ৫২তম বিসিএস প্রিলিমিনারি অফলাইন কোর্স সাজানো হয়েছে। পিএসসি’র সিলেবাসের আলোকে কোর্সপ্লান, তথ্যসমৃদ্ধ লেকচার এবং বহুস্তরীক্ষা পদ্ধতির মাধ্যমে সরাসরি শ্রেণীকক্ষে সেরা বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি নিতে পারবেন।

কোর্সের মূল আকর্ষণ ও একাডেমি ফিচারসমূহ

একজন পরীক্ষার্থীকে জিরো লেভেল থেকে চূড়ান্ত প্রস্তুতির দিকে নিয়ে যাওয়ার জন্য এই অফলাইন কোর্সে রাখা হয়েছে সর্বাধুনিক সব সুবিধা:

  • ১৩০টি পূর্ণাঙ্গ বিষয়ভিত্তিক অফলাইন ক্লাস: প্রিলিমিনারি সিলেবাসের প্রতিটি বিষয় (বাংলা, ইংরেজি, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, ভূগোল ও নৈতিকতা) ধাপে ধাপে কাভার করতে ১৩০টি ক্লাসের মাস্টারপ্লান করা হয়েছে। ক্লাসে সরাসরি শিক্ষকের সামনে প্রশ্ন করে যেকোনো জটিল বিষয় বুঝে নেওয়ার পূর্ণ সুযোগ।

  • সরাসরি শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়: অফলাইন ক্লাসের সবচেয়ে বড় সুবিধা হলো যেকোনো সমস্যা বা বিষয় সঙ্গে সঙ্গে শিক্ষকের কাছ থেকে সমাধান করে নেওয়া। শ্রেণীকক্ষেই দিকনির্দেশনা ও কনসেপ্ট ক্লিয়ার করার সুবিধা।

  • সহপাঠীর প্রশ্নের মাধ্যমে নিজের দুর্বলতা সহজেই দূর হয়।

  • আপডেটেড প্রিন্টেড লেকচার শিট: ক্লাসের পড়া সহজে মনে রাখা এবং বিষয়গুলোকে গুছিয়ে পড়ার জন্য প্রতিটি বিষয়ের ওপর বিষয়ভিত্তিক, তথ্যসমৃদ্ধ ও আপডেটেড প্রিন্টেড লেকচার শিট সরবরাহ করা হয়। এগুলো মূল বইয়ের পাশাপাশি আপনার সময় বাঁচিয়ে দ্রুত রিভিশনে সাহায্য করবে।

পরীক্ষা ব্যবস্থা ও ধারাবাহিক মূল্যায়ন (Exam Strategy)

বিসিএস প্রিলিমিনারিতে সফল হওয়ার মূল চাবিকাঠি হলো প্রচুর পরীক্ষা দেওয়া এবং আসল পরীক্ষার পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। আমাদের এই কোর্সে অফলাইন ওএমআর (OMR) ভিত্তিক পরীক্ষা ব্যবস্থাকে ৭টি বিশেষ ধাপে সাজানো হয়েছে:

  • ক্লাস টেস্ট (৪০ নম্বর): প্রতিদিনের ক্লাস শেষে ক্লাসের আলোচিত বিষয়ের ওপর ৪০ নম্বরের একটি ক্লাস টেস্ট থাকবে ৩০টি mcq এবং ১০টি লিখিত টাইপ প্রশ্ন। এতে করে ক্লাসের পড়া তাৎক্ষণিকভাবে রিভিশন হয়ে যাবে এবং কোনো দুর্বলতা থাকলে তা শুরুতেই চিহ্নিত করা যাবে।

  • ১৩টি ক্লাস রিভিউ টেস্ট : ৪টি নির্দিষ্ট সাবজেক্টের ওপর অর্জিত প্রস্তুতি সমন্বিতভাবে যাচাই করার জন্য থাকছে মোট ১৩টি ক্লাস রিভিউ টেস্ট (প্রতিটিতে ১০০ নম্বর)।

  • ২১টি সাবজেক্ট টেস্ট (১০০ নম্বর): প্রতি ৪ থেকে ৫টি ক্লাস শেষ হওয়ার পর নির্দিষ্ট অংশটুকু কতটা আয়ত্ত হয়েছে তা যাচাই করতে ১০০ নম্বরের অফলাইন OMR শিটে সাবজেক্ট টেস্ট নেওয়া হয়। এতে ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে পড়া শেষ করা সহজ হয়।

  • ১০টি জব সলিউশন টেস্ট (১০০ নম্বর): পিএসসি’র বিগত বছরের প্রশ্ন এবং অন্যান্য সরকারি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী (জব সলিউশন বই) আয়ত্তে আনতে বিশেষ ১০টি ১০০ নম্বরের বিষয় ভিত্তিক জব সলিউশন পরীক্ষা নেওয়া হয়।

  • ৬টি সাবজেক্ট ফাইনাল (২০০ নম্বর): একটি নির্দিষ্ট বিষয় (যেমন: পুরো বাংলা বা পুরো বিজ্ঞান) পড়া শেষে ২০০ নম্বরের পূর্ণাঙ্গ সাবজেক্ট ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি পুরো বিষয়ের ওপর আপনার সামগ্রিক দখল তৈরি করবে।

  • ১টি বিশেষ সাম্প্রতিক টেস্ট (২০০ নম্বর): বিসিএস পরীক্ষায় সাম্প্রতিক সময়ের বাংলাদেশ ও আন্তর্জাতিক ঘটনাবলী থেকে আসা প্রশ্নাবলীর সর্বোচ্চ নম্বর নিশ্চিত করতে রয়েছে ২০০ নম্বরের ১টি বিশেষ টেস্ট।

  • ১০টি পিএসসি অনুরূপ মডেল টেস্ট: মূল প্রিলিমিনারি পরীক্ষার হুবহু ধাঁচে, আসল ওএমআর (OMR) শিট ও সময় অনুযায়ী ১০টি ২০০ নম্বরের মডেল টেস্ট নেওয়া হয়, যা আপনার নেগেটিভ মার্কিং কমানো, সময় ব্যবস্থাপনা শেখা এবং আসল পরীক্ষার ভীতি কাটাতে সাহায্য করবে।

মেরিট পজিশন ও আধুনিক অ্যানালাইসিস

  • মেরিট পজিশন ও র‍্যাঙ্কিং: প্রতিটি অফলাইন পরীক্ষার পর কেন্দ্র ও সারাদেশের সকল প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে আপনার অবস্থান (Merit Position) জানতে পারবেন, যা আপনার মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা ও পড়ার গতি বাড়িয়ে দেবে।

  • উত্তর রিভিশন ও আত্মমূল্যায়ন: পরীক্ষা শেষে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, সমাধান ও নিজের ভুলের বিশ্লেষণ দেখার সুযোগ থাকবে, যাতে পরবর্তীতে একই ভুল আর না হয়।

পরিকল্পিত অফলাইন ক্লাস, ক্লাসরুম সাপোর্ট, আপডেটেড প্রিন্টেড লেকচার শিট, বিষয়ভিত্তিক ধারাবাহিক পরীক্ষা, ওএমআর ভিত্তিক ক্লাস রিভিউ টেস্ট ও রিয়েল-টাইম মূল্যায়নের চমৎকার এই সমন্বয় আপনার ৫২তম বিসিএস প্রিলিমিনারি জয়ের স্বপ্নকে করবে আরও সহজ ও সুনিশ্চিত।

ঢাকাসহ সারাদেশে অফলাইন কোর্সে ভর্তি হতে পারেন। সারাদেশের ঠিকানা ও তথ্য দেখতে ক্লিক করুন

 

01713239810-12